সিলেটে পৃথক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একইদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন মোটরসাইকেল আরোহী। রবিবার (১৫ মে) বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুরে মারা গেছেন একজন। এর আগে রবিবার সকালে ওসমানীনগরে মারা গেছেন আরেকজন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর পাখিটিকি নামক স্থানে মোটরসাইকেল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে রাশেদ আহমদ (২২) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা গেছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত রাশেদ আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।
এদিকে একইদিন ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে বাসচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আল মামুন হাওলাদার (২৫)। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমোল্লা গ্রামের বাদল হাওলাদারের ছেলে।
দুর্ঘটনার সময় তার সাথে থাকা মিরাজ হোসেন (৩০) নামের আহত যুবককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস চালককে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৬৬৫৬) একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে চাপা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল্লাহ আল মামুন হাওলাদারকে মৃত ঘোষণ করেন চিকিৎসকরা। আর গুরুত্বর আহত অবস্থায় মিরাজ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। মোটরসাইকেল আরোহী দুইজন স্থানীয় একটি ক্লিনিকে ঠিকাদারীর কাজ করতেন বলে জানা গেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed