বিএনপি নেতা ড. মঈন খান আইসিইউতে
বৈশাখী নিউজ ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক তথ্যমন্ত্রী ড. আব্দুল মঈন খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৫ মে) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জের জিন্দাপার্কে স্থানীয় বিএনপির একটি অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরিভাবে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed