সিলেটে মধ্য রাতে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আখালিয়া এলাকায় ট্রাকাচাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই ব্যবসায়ীর নাম মো: ফয়জুর রহমান (২৪)। তিনি আম্বরখানা সামস সুপার মার্কেটের সোহাগ বস্ত্র বিতানের পরিচালাক এবং শহরতলীর কান্দিগাও ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র।
রোববার (১৫ মে) রাত ১১ টার দিকে আখালিয়া আনসার ভিডিপির ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, আম্বরখানা থেকে আখালিয়ায় যাচ্ছিলেন ফয়জুর রহমান। আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে যাওয়া মাত্র দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো -ট- ২০-০৩৬৮) তার মোটর সাইকেলকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এদিকে ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলে বিক্ষুুদ্ধ জনতা ট্রাকে ভাঙচুর করে ও রাস্তা অরোধ করে রাখে। খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এসময় পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা যায়।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed