গোলাপগঞ্জে হাওর থেকে নবজাতকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে নবজাতক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা কালাকোনো বাঁচাতইল হাওর থেক এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলাত বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের সাবেক মেম্বার মহরম আলীর দোকানের পিছনে বাঁচাতইল হাওরে স্থানীয় লোকজন প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি নবজাতক মেয়ে শিশুর লাশ দেখতে পান। পরে তারা লাশটি ডাঙ্গায় তুলে তাৎক্ষণিক বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুর লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed