বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে ডা. আরমান শিপলুর শুভেচ্ছা বিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: বুদ্ধ পূর্নিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে মহানগরীর আখালিয়া নয়াবাজারস্থ বৌদ্ধ মন্দিরে সিসিকের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বৌদ্ধ ভিক্ষু ও ল পূণ্যার্থীগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ডা. শিপলু বৌদ্ধ ভিক্ষুদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে ডা. শিপলু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন অসাম্প্রদায়িক উন্নত সুখী সোনার বাংলা আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এসময় সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার নিরেস কুমার জাসওয়াল সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ভিক্ষুগন ও পূন্যার্থীগন উপস্হিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed