সিলেটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক আরোহী।
রোববার (১৫ মে) ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গয়নাঘাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
বাস চাপায় নিহত মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ আল মামুন হাওলাদার (২৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার নদমোল্লা গ্রামের বাদল হাওলাদারের পুত্র।
এঘটনায় আহত মিরাজ হোসেন (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস চালককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-৬৬৫৬) একটি মোটর সাইকেলকে পিছন থেকে চাপা দিলে মোটর সাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আব্দুল্লাহ আল মামুন হাওলাদারকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। গুরুত্বর আহত অবস্থায় মিরাজ হোসেন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দূর্ঘটনায় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ায় বাসটি ঘটনাস্থলেই আটকে যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে বাস চালক আমিরুল ইসলামকে আটক করে। আটক আমিরুল চাপাইনবাবগঞ্জ জেলার আলীনগর মাঝপাড়া গ্রামের মৃত ইকদিল হোসেনের পুত্র।
শেরপুর হাইওয়ে থানার এটি এসআই বিধু ভূষন দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাস চালককে আটকসহ বাস এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ ও আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রাথমিক ভাবে জানতে পেরেছি হতাহতরা স্থানীয় একটি নির্মানাধীন ক্লিনিকে ঠিকাদারীর কাজ করতেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed