সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাঁওয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. নূর মিয়া ওরফে মুন্না (৪৫)।
সোমবার (৯ মে) সকালে নূর মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর পরিবার ভাড়া বাসায় থাকে। গত সোমবার নূর মিয়া মেয়েটিকে ধর্ষণ করেন। দুপুরের দিকে কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। কিশোরীর বাবা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ কিশোরীর চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠায়। পরে নূর মিয়াকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
কিশোরীর বাবার দাবি, মেয়েকে ধর্ষণের পর বিষয়টি মীমাংসা করতে বিভিন্নভাবে চেষ্টা করেন নূর মিয়া। তবে তিনি ঘটনার বিচারের দাবিতে অটল ছিলেন।
মহানগর পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু খালেদ মামুন বলেন, কিশোরীর মায়ের করা অভিযোগ মামলা হিসেবে নিয়ে নূর মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে মঙ্গলবার (১০ মে) সকালে আদালতে পাঠান হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed