Main Menu

ছাতকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি: ছাতক উপজেলার ছৈলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণনগর গ্রামের মোঃ মাসুক মিয়ার স্কুল পড়ুয়া কন্যা শিমলা (১৫) মঙ্গলবার (১০ মে) সন্ধ্যার দিকে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিমলা ৯ম শ্রেণির ছাত্রী। ঘরের লোকজন ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার করলে পাশের মানুষ এসে শিমলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ এসে লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।

ওয়ার্ড মেম্বার জহির মিয়া জানান, পুলিশকে জানানোর পর পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারন সম্পর্কে পরিবার থেকে কিছু জানা যায়নি। মেয়েটি নম্র ও পড়ালেখায় মনোযোগী ছিল। কেনো আত্মহত্যা করেছে কেহই বুঝে উঠতে পারছে নাহ।

ছাতক থানার তদন্ত কর্মকর্তা এস আই শাহীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মাহত্যার কারন জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালেলে প্রেরন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed