সিলেটে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলির টুকেরবাজার এলাকার পীরপুরে সুরমা নদীর পার থেকে আব্দুল কাদির (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে জালালাবাদ থানাপুলিশ লাশটি উদ্ধার করে। আব্দুল কাদির সিলেটের জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামের মৃত নাছির খান পুতুলের ছেলে।
তিনি স্ত্রী-সন্তান নিয়ে সিলেট নগরীর কানিসাইল এরাকার মারজান মিয়ার কলোনিতে ভাড়াটে থাকতেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা পীরপুর গ্রামের সালাম মেম্বারের বাড়ির পাশে সুরমা নদীতে আব্দুল কাদিরের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরমা নদীর উত্তরপাড় থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।
কাদিরের স্ত্রী মাছুমা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, কাদির তার স্ত্রী ও শিশুসন্তান নিয়ে কানিসাইল এলাকার মারজান মিয়ার কলোনিতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। মঙ্গলবার (১০ মে) ভোর ৫টার দিকে কাদির প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর ফিরে না আসায় তার স্ত্রী সিলেট কোতয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি আবেদন করেন। নিখোঁজের একদিন পর কাদিরের লাশ মিললো তারই এলাকায় সুরমা নদীতে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) খালেদ মামুন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে।তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed