অনুপ্রবেশকারী ওয়ার্ড কমিটির সভাপতি!
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নে কাউন্সিলকে সামনে রেখে ৮ নং ওয়ার্ড কমিটির নিযুক্ত সভাপতিকে অনুপ্রবেশ কারী আখ্যায়িত করে দলীয় দপ্তরে লিখিত অভিযোগ তুলে ধরা হয়েছে।
এ অভিযোগটি প্রদান করেছেন সম্প্রতি অনুষ্ঠিত ওই ওয়ার্ড কমিটির কাউন্সিলে সভাপতি প্রার্থী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলফি মিয়া।
অভিযোগে তিনি দাবি করেন তার পরিবার আওয়ামী লীগ পরিবার। তার পরিবার ও আত্মীয় স্বজনরা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন তারা মিয়া কাউন্সিলে কমিটি ঘোষণা করেননি। ইদানিং সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেরা মনগড়া ভাবে অনুপ্রবেশ কারী জুয়েল আহমেদকে সভাপতি নিযুক্ত করে একটি কমিটি ঘোষণা করেন। জুয়েল আহমেদ আওয়ামী লীগ পরিবারের কোন সদস্য নয় এবং তার ভাই লিংকন, লিটন বিএনপির সদস্য। জুয়েল আহমেদ নিজে আল ইসলাহর সদস্য ও অনুপ্রবেশ কারী।
এছাড়া আলফি মিয়া উল্লেখ করেন সভাপতি শামসুদ্দিন তারা মিয়া একজন বিতর্কিত সভাপতি। তাকে উপজেলা আওয়ামী লীগ একবার অস্থায়ী ভাবে বহিস্কার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আমি সরকারি দপ্তরে দুর্নীতির অভিযোগ করেছি এ কারণে আমাকে সভাপতির পদ থেকে বঞ্চিত করছেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে এ অভিযোগ পেশ করা হয়।
এ বিষয়ে সভাপতি শামসুদ্দিন তারা মিয়ার সাথে কথা বললে তিনি জানান নির্দেশনা মোতাবেক কমিটি ঘোষণা করা হয়েছে এবং সাবেক ছাত্র নেতাকে সভাপতি নিযুক্ত করা হয়েছে।
অভিযোগ প্রাপ্তির বিষয়ে উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক শাহ জালাল উদ্দীন জানান অভিযোগ হাতে পেয়েছি, সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে পেশ করবো।
ওই ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটির সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান অভিযোগটি আমার নজরে আসেনি। আসলে অভিযোগটি যাচাই বাছাই করে সাংগঠনিক ভাবে ব্যবস্হা নেয়া হবে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed