সিলেটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: আজ রোববার (৮ মে) থেকে সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২। টুর্নামেন্টটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।
রবিবার বিকাল ৫টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি।
এর আগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বলেন, সিলেটে খেলাধুলার জন্য বেশি মাঠ নেই। সিলেটে আরও তিনটি মাঠের প্রয়োজন। সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে বলেছি- নদীর ওপারে যেনো আরো তিনটি মাঠ তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জাতীয় দলে যারা খেলেন তারা সবাই মফস্বল থেকে উঠে আসেন। আওয়ামী লীগ সরকার মফস্বলের ছেলে-মেয়েদের খেলাধুলার উন্নয়নে সবকিছু করছে।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিরৈন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এরআগে শনিবার দুপুরে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এ সময় তিনি জানিয়েছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্টিত টুর্নামেন্টে জেলা ও উপজেলা পর্যায়ে বালিকা ও বালক দল অংশ নিচ্ছে। তিনি সবাইকে খেলা উপভোগ করার আহ্বান জানান।
সিলেট জেলার উপজেলা পর্যায়ে ১০৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ১৯৬২ জন বালক, জেলা পর্যায়ে ১৩টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনে ২৫২ জন বালক ও ২৫২ জন বালিকা অংশগ্রহণ করবে। বয়স ভিত্তিক এই টুর্নামেন্ট থেকে ৪০ জন বালক ও ৪০ জন বালিকা প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এরই মধ্যে প্রতিভাবান ৪ জন খেলোয়াড়কে উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে প্রেরণ করা হয়েছে এবং ২০২১ সালের আয়োজন থেকে ১১ জন বালক ব্রাজিলে এবং ১১ জন বালিকাকে স্পেন/পর্তুগালে প্রেরণ করা হবে।
উদীয়মান খেলোয়াড়দের অনুপ্রেরণা প্রদান এবং দেশের ফুটবলের মান উন্নয়নের লক্ষ্যেই তৃণমূলের এই খেলোয়াড়দের নিয়ে ২০১৮ সাল থেকে প্রতিবছর এই আয়োজন করা হচ্ছে।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed