দোয়ারাবাজারে ৫ ব্যবসা প্রতিষ্টানকে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার (৭ মে) বিকালে দোয়ারাবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে ভোক্তা অধিকার আইনে এ অভিযান চালানো হয়।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া মার্কেটের নূর মেডিকেল হলের ড্রাগ লাইসেন্স না থাকাসহ সত্ত্বাধিকারী রফিকুল ইসলামকে অপচিকিৎসার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওইদিন একই ইউনিয়নের বাংলাবাজারের জেএস ফার্মেসিকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা, মা-মণি মেডিকেল সেন্টারকে ৫ হাজার টাকা ও শাহজালাল ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. আবু সালেহীন খাঁন, দোয়ারাবাজার থানার এসআই পান্না লাল দে, স্বাস্থ্য পরিদর্শক মৃদুল চন্দ্র দাস প্রমুখ।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed