কুমিল্লায় কার চাপায় সিএনজি চালকসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালক সোহেল (৩৫) চান্দিনা উপজেলার বাসিন্দা। আর মানসিক ভারসাম্যহীন পথচারী মুরাদনগর উপজেলার পাহারপুর গ্রামের নাজমা বেগম (৪৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাধাইয়া বাস স্টেশন এলাকায় নবাবপুর সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় সিএনজি অটোরিকশায় থাকা চালক ও মহাসড়কের পাশে বসে থাকা মানসিক ভারসাম্যহীন নারী নিহত হন। দুর্ঘটনায় অটোরিকশা ও প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেছে। এতে প্রাইভেটকারচালক জাকির হোসেন (৪০) আহত হন। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মাসুদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে দুজনের মরদেহ পেয়েছি। পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করেছি। ঢামেকে থাকা আহত রোগীর আর কোনো তথ্য পাইনি।
Related News
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More
সীমান্তে পড়ে থাকা শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকা বাংলাদেশি শিশু মো. শাকিলের (১৪)Read More



Comments are Closed