Main Menu

জার্মানিতে ঈদুল ফিতর উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে জার্মানিতেও সোমবার পালিত হয় মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

এ উপলক্ষ্যে দেশটির রাজধানী বার্লিনসহ অন্য প্রদেশের শহরের মসজিদগুলোতে তিনটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

তবে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় বার্লিনের নয়াকোলনের কলিম্বিয়া ডাম ও বায়তুল মোকাররম মসজিদসহ পুরনো বিমানবন্দর টেম্পলহফার ফেল্ডে। সবগুলো ঈদ জামাতে মধ্য প্রাচ্যের ও আফ্রিকার মুসল্লিদের সঙ্গে অংশ নেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

জামাত শেষে প্রবাসীরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গল কামনা করেন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানবজাতির জন্য।

ঈদ জামাতে অংশ নিয়ে প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া।

Share





Related News

Comments are Closed