কুয়েতে বাংলাদেশিদের ঈদুল ফিতর উদযাপন
প্রবাস ডেস্ক: ধর্মীয় আনুষ্ঠানিকতা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। একইভাবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও ঈদ উদযাপিত হচ্ছে। এ উদযাপনে অংশ নিয়েছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
করোনার ধকল কাটিয়ে ওঠায় মসজিদ, খেলার মাঠ, উন্মুক্ত স্থানে ঈদের জামাত আদায়ের অনুমতি দেয় দেশটির সরকার। সোমবার (২ মে) ধর্ম মন্ত্রণালয়ে অনুমতিক্রমে কুয়েতের বাঙালি অধ্যুষিত অঞ্চলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান তার বাসভবন বাংলাদেশ হাউসে প্রবাসীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
কুয়েতের কমিউনিটি, সাহিত্য সাংস্কৃতিক, সংগঠনের নেতা, প্রবাসী সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রদূতের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এবার ঈদুল ফিতর উপলক্ষে ৯ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির সিভিল সার্ভিস কমিশন। সাপ্তাহিক ছুটি ৪ দিন ও সরকারি ছুটি ৫ দিন কাটাবে দেশটির সব নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীরা। ৮ মে থেকে যথারীতি অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
Related News
মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় সিলেটের যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজন বিশ্বাসRead More
৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে অবৈধ পথে যাওয়া আরও ৪৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদেরRead More



Comments are Closed