Main Menu

ঈদে তিন দিন বন্ধ থাকবে চাতলাপুর শুল্কস্টেশন

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে তিন দিন বন্ধ থাকবে মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী চাতলাপুর শুল্কস্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম।

রোববার (১ মে) এ তথ্য নিশ্চিত করে চাতলাপুর স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) আমির হোসেন সরকার বলেন, ঈদের একদিন পর থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

চাতলাপুর শুল্কস্টেশন দিয়ে মাছ রপ্তানিকারক জালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড’র সহযোগী প্রতিষ্ঠান এইবি ট্রেডিং’র স্ত্ত্বিাধিকারী সৈয়দ ইসতিয়াক বাবেল বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে ৩ দিন তাদের আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এরপর থেকে যথারীতি আমদানি-রপ্তানি চলবে।

এ দিকে চাতলাপুর ইমিগ্রেশন দিয়ে এখনো যাত্রীপারাপার চালু হয়নি বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed