Main Menu

বাহুবলে সোয়াবিন তেলের বাজারে অগ্নি মুল্য!

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন হাটবাজারে সোয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যাবসায়ীরা প্রতি লিটার তেল ২০০/২২০ টাকা দরে বিক্রি করছেন। ফলে ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পড়েছেন।

অনুসন্ধানে জানা গেছে ঈদকে সামনে রেখে বাহুবল উপজেলার পুটিজুরী বাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে সোয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন ব্যাবসায়ীরা। এতে সোয়াবিন তেল ক্রয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

প্রতি লিটার সোয়াবিন তেলের বোতলে কোম্পানীর দেয়া ১৬০ টাকা লিটার লিখা থাকলেও গ্রাহকের কাছ থেকে ব্যাবসায়ীরা নিচ্ছেন ২০০/২২০ টাকা লিটার।

এলাকাবাসী বাজার মনিটরিং করে দ্রুত ব্যবস্হা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Share





Related News

Comments are Closed