মৌলভীবাজারের কয়েক এলাকায় ঈদ সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদির সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজার সদরসহ বিভিন্ন জায়গায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্টিত হবে সোমবার। এ লক্ষে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পীর আব্দুল মওফিক চৌধুরীর এক অনুসারী জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলভীবাজার সদর উপজেলাসহ জেলার অন্য উপজেলায়ও সৌদির সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের জামায়েত অনুষ্টিত হবে।
ঈদের জামায়েতটি অনুষ্টিত হবে সকাল ৭ টায়। তবে নিরাপত্তার কারণে অন্য জায়গাগুলোর নাম জানাননি তিনি।
পীর আব্দুল মওফিক চৌধুরী জানান, এবছরও জেলা সদরের সার্কিট হাউজ এলাকায় আহমেদ সাবিস্তার বাসার ছাঁদে ঈদের জামাত অনুষ্টিত হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি সৌদির সাথে মিল রেখে রোজা রাখেন ও তাঁর অনুসারীদের নিয়ে জামাতে ঈদের নামাজ আদায় করেন। তেমনি ঈদুল আযহার নামাজও সৌদির সাথে মিল রেখে পালিত হবে।
এ বিষয়ে ব্যাখ্যা চাইলে তিনি জানান, তার কাছে ব্যাখ্যা আছে তিনি এনিয়ে গবেষণা করেছেন। কেউ জানতে চাইলে তিনি সে ব্যাখ্যা দিতে প্রস্তুত।
সোমবারের পবিত্র ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন পীর আব্দুল মওফিক চৌধুরী।
উল্লেখ্য, গত ১৬ বছর ধরে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed