সিলেট নগরের প্রধান সড়কে ভাঙ্গন, দূর্ঘটনার শংকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারের প্রধান সড়কে দুর্গাকুমার স্কুল সংলগ্ন হাসান মার্কেটের সামনের সড়কের মধ্যখানে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। পাশাপাশি বৃষ্টি হলে সড়কের ভাঙ্গনে পানি জমে হাসান মার্কেটের ভিতরে ঢুকে যায়, এতে মার্কেটের ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছেন। মার্কেটের মসজিদে নামাজ আদায় করতে মুসল্লীগন সড়কের ময়লা-আবর্জনা পানির উপর দিয়ে যাতায়াত করেন, এতে মুসল্লীদের নামাজ আদায়ে ব্যাঘাত ঘটছে। সড়কের ভাঙ্গনের কারনে দুর্ঘটনা, মার্কেটের ভিতর পানি ঢুকা বন্ধ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংস্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।
আলাপকালে পথচারী ইমন আহমদ বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সারা বছর নগরীর ভাঙ্গাগড়ার কাজ করছেন, কিন্তুু বন্দরবাজার প্রধান সড়কের বেহাল দশার দিকে নজর নেই।
পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সিলেটে জনসমাগম বাড়ছে, গাড়ী ও যাত্রীরা যাতে দুর্ঘটনার শিকার না হন সে বিষয়টি নজরে এনে সড়কের সংস্কার কাজ দ্রুত করে দেওয়ার দাবি জানান।
এ ব্যাপারে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম মার্কেটের ভিতরে বৃষ্টির পানি ঢুকা বন্ধ, ক্রেতা ও বিক্রেতাদের দুর্ভোগের শিকার থেকে মুক্তি ও মার্কেটর মসজিদে মুসল্লীগন সড়কের ময়লা-আবর্জনা পানির উপর দিয়ে নামাজ আদায়সহ সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহন করার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed