বাহুবলের কনিকা কোম্পানির অবৈধ গ্যাস লাইন স্হাপনে অতিষ্ঠ ব্যবসায়ীরা
বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের পাশে গড়ে উঠা কনিকা কোম্পানির অবৈধ ভাবে গ্যাস লাইন স্হাপনে অতিষ্ঠ হয়ে ওঠেছেন ডুবাঐ বাজারের ব্যবসায়ীরা।
ওই কোম্পানি নিজের ব্যক্তিগত স্বার্থে উপজেলার সাধারণ মানুষের জমি জমা, বসত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করে জোরপূর্বক লাইন স্হাপন করছে। এমনকি সরকারি জায়গায় স্থাপিত বাজারের উপর দিয়ে লাইন স্হাপন করে চলছে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সরেজমিন অনুসন্ধান কালে এ দৃশ্য অবলোকন করা হয়। এ দৃশ্য দেখার যেন কেউ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে বাহুবলের কনিকা কোম্পানি জোরপূর্বক ভাবে এ লাইন স্হাপন করে চলছে। ব্যবসায়ীরা সরকারের উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ব্যবসায়ীরা বিস্মময় প্রকাশ করে বলেন ওই কোম্পানির মালিক ঢাকার সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় সরকারের প্রভাব খাটিয়ে এ অন্যায় অবিচার করছেন। আমরা নিরিহ ব্যবসায়ীরা অন্যায় অবিচারের শিকার।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed