Main Menu

কালনী-কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, ২ জনকে কারাদন্ড

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কালনী-কুশিয়ারা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও ২ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে কালনী-কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবহন ও সরবরাহের দায়ে আজমিরীগঞ্জ বাঁশ মহাল সংলগ্ন এলাকায় অভিযানে চালিয়ে ২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে এবং ২ ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা ও দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি।

Share





Related News

Comments are Closed