Main Menu

টুকেরবাজার ইউনিয়নে অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের আঙ্গারুয়া ও চাতল মৌজা টুকেরবাজার ইউনিয়নের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৯ এপ্রিল) বাদ জুমা ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে বিক্ষোভ মিছিল সহকারে লাখাউড়া বাজারে বিশাল মানববন্ধনে যোগদান করেন এলাকাবাসী।

বাদশা মিয়ার সঞ্চালনায় লাখাউড়া মসজিদ কমিটির মোতয়াল্লি আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দিলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব আহমেদ, ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, ইলিয়াছুর রহমান, মাইনুল্লাহ,মহব্বত আলী,আব্দুল ওয়াহিদ, আব্দুল্লাহ আল মামুন, সেলিম আহমেদ, রহমত আলী,সোয়াব আলী,রাজু আহমেদ, আনোয়ার হোসেন, আরিফ আহমদ, আব্দুল কাইয়ুম, সাজন আহমেদ, বুরহান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, খাদিমনগর ইউনিয়ন প্রতিষ্টার পর থেকে দুই মৌজার মানুষ খাদিমনগর ইউনিয়নের বাসিন্দা হিসেবে বসবাস করে আসছে।কোন এক অদৃশ্য কারনে সরকারি কর্মকর্তাদের ভুল বুজিয়ে এলাকা থেকে বহু দূরে অবস্থিত টুকেরবাজার ইউনিয়নের সাথে অন্তর্ভুক্ত করার পায়তারা করা হচ্ছে। অনতিবিলম্বে তা বাতিল করা না হলে দুই মৌজার মানুষ তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

Share





Related News

Comments are Closed