কোম্পানীগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের পল্লীতে স্বামীর নির্যাতনে হামিদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামে এ ঘটনা ঘটে। হামিদা বেগম ওই গ্রামের ইদ্রিছ আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে ইদ্রিছ তাঁর স্ত্রী হামিদাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ বলেন, মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ফয়েজ আহমদ আরও জানান, হামিদার পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এছাড়া ইদ্রিছ আলীর পূর্বের স্ত্রীর তিনজন ছেলে রয়েছে। সরেজমিন গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed