বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে : পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, সমকাল এবং আল খায়ের ফাউন্ডেশন যে উপহারগুলো মানুষের হাতে তুলে দিল তা খুবই সময়োপযোগী। দেশের ৪১ টি জেলায় সফলভাবে তাদের এ কার্যক্রম অত্যন্ত সুচারুরুপে পালন করায় তিনি ধন্যবাদ জানান।
বুধবার (২৭ এপ্রিল) বিকালে নগরীর ধোপাদিঘীরপারের হাফিজ কমপ্লেক্সে ‘সবার জন্য ঈদের খুশি’ স্লোগানে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এমন মন্তব্য করেন। সমকাল সুহৃদ সমাবেশ ও আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে ঈদের উপহার তুলে দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সুন্দর বাংলাদেশ, সোনার বাংলা, যেখানে থাকবে না কোন বৈষম্য। একটি অসাম্প্রদায়িক অর্থনীতির বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব ও সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম আবেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
অন্যান্যের মধ্যে সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, ইকরা টিভির প্রযোজক কমলজিৎ শাওন, আহমেদ সেলিম, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, প্রচার সম্পাদক প্রহর দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগত যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করারRead More



Comments are Closed