দক্ষিণ সুরমায় খেলার মাঠ রক্ষায় প্রতিবাদী গণজমায়েত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার ২৭নং ওয়ার্ডে অবস্থিত শত বছরের প্রাচীন খেলার মাঠ রক্ষার দাবীতে নাগরিক কমিটির উদ্যোগে প্রতিবাদী গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মাঠের সামনে গণজমায়েতে বক্তব্য রাখেন ও উপস্থিত নাগরিক কমিটির নেতৃবন্দে মধ্যে আব্দুল জলিল ময়না মিয়া, মোঃ আব্দুল মালিক, মোঃ ছয়েফ খান, শামীম কবীর, আব্দুল আহাদ, সালাউদ্দিন আহমদ মাছুম, সবুজ কুমার বিশ্বাস, শেখ মোঃ আমিন, নাজমুল আলম রাজন, খালেদ আহমদ, সানি আহমদ, দীপঙ্কর টিপু পাল, কামিল আহমদ, জাকির আহমদ, আলী আহমদ, জাহিদ আহমদ, আশরাফ আহমদ, রায়হান আহমদ, আশরাফ চৌধুরী, এমাদ আহমদ, সজীব আহমদ, ইবান আহমদ, দীপু আহমদ, সোহান চৌধুরী, লিপন আহমদ, মবিন চৌধুরী সহ নাগরিক কমিটির কর্মীবৃন্দ।
গণজমায়েতে বক্তারা বলেন, শত বছর যাবৎ প্রাচীন এই খেলার মাঠে অত্র এলাকার ক্রীড়া অনুরাগীরা খেলাধুলা করেছেন। বর্তমান প্রজন্মরাও এই মাঠে খেলাধুলা করছেন। তাই এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার করার সুবিধার্থে অবিলম্বে খেলার মাঠটি খেলাধুরার জন্য বরাদ্দ দিতে বর্তমান সরকারের প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান।
বক্তারা সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, মাঠটি খেলার জন্য বরাদ্দ না দিলে শিশুদের নানাবিধ অপরাধ প্রবণতা থেকে রক্ষায় শিশু-কিশোরদের খেলার মাঠ বাস্তবায়নে ঈদের পরে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
উল্লেখ্য, সম্প্রতি খেলার মাঠটি খেলাধুলার কাজে ব্যবহারের জন্য সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed