Main Menu

রাস্তায় কার্টুনের ভেতরে মিলল নবজাতকের লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে রাস্তার পাশে পড়ে থাকা একটি কাগজের কার্টুনের ভেতরে মিলল এক নবজাতকের লাশ।

বুধবার (২৭ এপ্রিল) সকালে মাধবপুর মনতলা রাস্তার আলাকপুর গ্রামের অদূরের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, জনৈক সিএনজি চালিত অটোরিকশা চালক একটি কার্টুনে নবজাতকের লাশ দেখতে পেয়ে ৯৯৯- এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে মাধবপুর থানার এসআই সামসুল আরেফিন ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেন।

পুলিশের ধারণা সকালের কোনো এক সময় মেয়ে নবজাতকের মরদেহ একটি কার্টুনে ভেতর কে বা কারা রেখে যায়। সকালে এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed