হবিগঞ্জে জেলা প্রশাসনের যাকাতের চেক বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গরীব দুঃখীদের মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। ২৭ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিক ভাবে গরীব দুঃখীদের মাঝে যাকাত ফান্ডের চেক প্রদান হয়।
ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান প্রমুখ।
এ অনুষ্ঠানে ৭৪ জনকে মোট ৬ লক্ষ ১৭ হাজার টাকা প্রদান করা হয়।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed