Main Menu

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাক আহমদ (৩০) গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বহর গ্রামের দুলাল মিয়ার একমাত্র ছেলে।

জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে দ্রুত গতিতে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট-২২-৮৬৬৫) এর সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার (সিলেট-থ-১১-৬৬৩২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোস্তাক। এ ঘটনায় অটোরিকশা চালক জাহাঙ্গীরসহ আরো ২ জন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় গোয়াইনঘাট থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed