Main Menu

সিলেটে তুচ্ছ ঘটনায় লন্ডি ব্যবসায়ী খুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে কথাকাটাকাটির জের ধরে লন্ডি ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে নগরের শাহজালাল উপশহরে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম মিয়া (৫০) উপশহরের আই ব্লকের রেইনবক্স অটো ড্রাই ক্লিনার্সের মালিক।

শাহপরাণ (রহ.) থানা অফিসরা ইনচার্জ ওসি আনিসুর রহমান জানান, লন্ড্রি ব্যবসায়ী সেলিম মিয়ার দোকানে মোবাইল ফোন হারিয়েছে দাবি করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নাজমুল ইসলাম মনির। বাকবিতণ্ডার এক পর্যায়ে মনির সেলিম মিয়াকে ধাক্কা মারলে সেলিম মিয়া পড়ে গিয়ে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আটককৃত নাজমুল ইসলাম মনির (২২) হবিগঞ্জের বানিয়াঙ্গ উপজেলার আব্দুল জলিলের পুত্র। সে বর্তমানে নগরীর উপশহর এলাকার আই ব্লকের ৩ নম্বর রোডে বসবাস করে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখানো মামলা হয়নি, তবে নিহতের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা পরে মামলা করবেন।

Share





Related News

Comments are Closed