Main Menu

মাধবপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজলার বজুড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অপর একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ভেঙ্গে গিয়ে চালকের সহকারি ঘটনাস্থলেই মারা যায়।

নিহত মিনহাজ উদ্দিন (১৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার কলিমনগর গ্রামের সলিম মিয়ার ছেলে।

পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহমদ।

 

Share





Related News

Comments are Closed