সিলেটে নিজের মাকে জ্বালাতন, পিটুনিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে নিজের গর্ভধারিনী মাকে জ্বালাতন করতো আরমান হোসেন (২৪) নামের এক যুবক। এনিয়ে মা-ছেলের মনোমালিন্য চলছিল। মা স্বপ্না আক্তারের (৫০) অভিযোগ, ছেলে তার কথা শোনে না। বিষয়টি আরমানকে বোঝাতে এলাকার কয়েকজন যুবককে অনুরোধ করেন তিনি।
মায়ের এমন অভিযোগ শুনে রোববার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে আরমানের বাড়িতে তার সঙ্গে কথা বলতে যান এলাকার বড় ভাইয়েরা। এ সময় ওই যুবকদের সঙ্গে কথা-কাটাকাটি হয় আরমানের। একপর্যায়ে তারা লাঠি দিয়ে আরমানের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন আরমান। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি ঘটেছে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের মীর মহল্লা গ্রামে। নিহত আরমান পাইপের কাজ করতেন। তার বাবার নাম ফিরোজ মিয়া। সম্প্রতি স্ত্রীর সঙ্গে আরমানের বিচ্ছেদ হয়েছে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ওই যুবকদের নাম–পরিচয়ও নেওয়া হচ্ছে। যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুদ্দুছ (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
মা স্বপ্না বেগমের বরাত দিয়ে ওসি জানান, এখন মা বলছেন, আমি ছেলেকে শাসাতে বলেছি, মারধর করতে বলিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed