হবিগঞ্জে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগজ্ঞের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, কম্পিউটার ও গণিত, বাংলাদেশ বিষয়াবলী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বাংলাদেশ বিষয়াবলী ও মুক্তিযুদ্ধ—এই ৫টি বিষয়ে ৩টি বিভাগে প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, জেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিচারকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং অন্যান্য সুধীজন।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার নবনির্মিত ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed