নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর, ছেলের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নেশার টাকার জন্য বাবা-মাকে মারধর করায় সুমন আহমদ (২৮) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শেখ মহি উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত সুমন আহমদ (২৮) উপজেলার ৩ নম্বর ইনাতগঞ্জ ইউনিয়নে কসবা গ্রামের ফুলকাছ উদ্দিনের ছেলে।
জানা গেছে, নেশার টাকার জন্য সুমন প্রায়ই মা বাবাকে চরম অপমান ও শারীরিক আঘাত এবং বাড়িঘর ভাঙচুর করতো। এ বিষয়ে ইতোপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ ছিল। বৃহস্পতিবার একই অপরাধ করায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed