Main Menu

সিলেটে দু্ই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর খাসদবিরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছেন।

নিহত মো. রফিকুল ইসলাম (৪০) পেশায় মোটরবাইকার এবং সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়ের ওসমানী শিশু পার্কে মোটরসাইকেলের ভয়ঙ্কর খেলা দেখাতেন। তিনি এয়ারপোর্ট থানাধীন পীরেরগাঁও গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

আহতরা হলেন নাইম (২০) ও রাব্বি (১৭)। তারা যথাক্রমে নগরীর বাগবাড়ি ও শাহী ঈদগাহ এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) রাত পৌণে ১০টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের খাসদবির পয়েন্টে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে রফিকুলের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে।

পুলিশ স্থানীয়দের সহযোগীতায় মারাত্মক আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন।

আহত নাইম ও রাব্বির অবস্থাও আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

Share





Related News

Comments are Closed