সিলেটে মধুবন ও হাতেমতায়ী সুপার শপকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়।
রমজানে তদারকি অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) নগরীর মদিনা মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় লেবেল ও আমদানীকারকের স্টিকারবিহীন পণ্য বিক্রি করার অপরাধে মধুবনকে ২ হাজার টাকা, একই অপরাধে হাতেমতায়ী সুপার শপকে ৫ হাজার টাকা এবং আনিসা গ্রোসারি শপকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ১ হাজার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় শান্ত ফলকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য এবং বাজার কমিটির সদস্যবৃন্দ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed