Main Menu

বাহুবলে নিরাপদ খাদ্য, হাইজিন, এনিমিয়া বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের ব্যবস্হাপনায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরাপদ খাদ্য, হাইজিন, এনিমিয়া, স্বাস্থ্য সচেতনতা বিষয়ে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২১ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কোর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। ফ্যাসিলেটর ছিলেন এনসিডিএস মেডিকেল অফিসার ডাঃ আবু ইউসুফ।

কর্মশালায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ইমাম, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এর আগে সকালে এনসিডিএস, সড়ক দুর্ঘটনা, সাপের কামড় ও অন্যান্য বিষয়ে একদিনের একটি অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়।

মিটিংয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ইমাম, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed