দুর্গাপুরে ১৭ লক্ষাধিক টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী জব্দ
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে প্রায় ১৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার উন্নতমানের থ্রী পিস ও হাইড্রোকিউন ক্রীম জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বারমারী বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় এসব সামগ্রি জব্দ করে।
এ সময় সেখান থেকে ভারতীয় বেনারশি শাড়ি ৬৬ পিস, বিভিন্ন প্রকারের উন্নতমানের বুশিমন ও স্যানোষ্টার থ্রী পিস ৮১ পিস, জিপসী থ্রী পিস ১১৮ পিস, ফ্যারারী থ্রী পিস ৮৮ পিস, সুতির থ্রী পিস ২২৮ পিস এবং হাইড্রোকিউনন ক্রীম ১১৬১ পিস জব্দ করা হয়।
এসব পন্যের সর্বমোট সিজার মূল্য ১৭,১৭,৭০০/= (সতের লক্ষ সতের হাজার সাতশত) টাকা।
বিজ্ঞপ্তিতে জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কথা জানানো হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed