কুলাউড়ায় ৪ ও ৭ মাসে কোরআনে হাফেজ দুই শিশু
বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ৪ ও ৭ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে মৌলভীবাজারের কুলাউড়ার দুই শিশু মাহির হাসান (১১) ও শাফায়াত আহমদ (১২)। ওই দুই শিশুর মধ্যে মাহির ৪ মাস ও শাফায়াত ৭ মাসে হাফেজ হয়ে বিস্ময় সৃষ্টি করেছে।
মাহির উপজেলার কাদিপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে ও শাফায়াত রিকশাচালক শায়খুল ইসলামের ছেলে। তারা উভয়ই কুলাউড়া শহরের আহমদাবাদ মাদ্রাসার শিক্ষার্থী।
আহমদাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান ইমরান জানান, পৃথিবীর একমাত্র গ্রন্থ পবিত্র কোরআন শরীফ। যাকে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বুকে ধারণ করে থাকে। হাজার হাজার শব্দ আর শত শত পৃষ্ঠার এই গ্রন্থ সকলে মুখস্থ করতে পারে না, আর পারলেও ৪/৫ বছর তো লাগবেই। আলহামদুলিল্লাহ! মাত্র চার মাসে মাহির ও সাত মাসে শাফায়াত পুরো কোরআন শরীফ হেফজ (মুখস্ত) করে রেকর্ড সৃষ্টি করেছে।
তিনি আরও জানান, মাহির ও শাফায়াতের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তাদের পরিবারের সহযোগিতায় আল্লাহ্ তাদেরকে খুব শৈশবেই এই মহাপুরস্কারে ভূষিত করেছেন। মাহির ও শাফায়াত এবং তার মাদ্রাসার জন্য মাওলানা মাহমুদুর রহমান ইমরান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed