সিলেট জেলা ও মহানগর জাপা’র আহবায়ক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের এমপি।
মঙ্গলবার (১৯ এপ্রিল) পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে সম্মেলন প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বায়ক কমিটির অনুমোদন দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এতে সিলেট জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. কুনু মিয়াকে ও সদস্য সচিব করা হয়েছে পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদকে।
মহানগরে আহ্বায়ক করা হয়েছে পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নজরুল ইসলাম বাবুলকে ও সদস্য সচিব করা হয়েছে সিলেট জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল শহীদ লস্কর বশিরকে।
বিজ্ঞপ্তিতে আগামী ২৫ মে-এর মধ্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed