ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবক খুন
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় জুমেল আহমেদ (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি গোবিন্দগঞ্জ—সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র।
সোমবার (১৮ এপ্রিল) রাতে পীরপুর বাজারে তারাবীহ নামাজের পর চা পান করতে গিয়ে হামলার শিকার হন জুনেদ আহমদ। এ সময় হামলা ও মারামারির ঘটনায় দু’পক্ষের কমপক্ষে ২০জন লোক আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরপুর বাজারে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে চা পান করতে যায় একই গ্রামের কামরান আহমদ। এসময় চা দোকানের কর্মচারী সায়েক মিয়ার সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুমেল আহমদ এসে কামরানের পক্ষ নিয়ে কথা বলে চা দোকানির সাথে। এতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয় জুমেল। পরে আহত জুমেল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, গ্রামে আব্দুল কুদ্দুস ও জুমেল আহমদ পক্ষদ্বয়ের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই নূরুল, শফিকুল, জয়নাল আবেদীন সহ ৪জনকে আটক করেছে।
ছাতক থানার এসআই মাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed