Main Menu

বাহুবলের ওমেরা সিলিন্ডার কোম্পানীতে ইটিপি চালু নেই, হুমকিতে পরিবেশ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজারে অবস্থিত ওমেরা সিলিন্ডার কোম্পানীতে ইটিপি কার্যক্রম চালু নেই। খোদ কোম্পানীর সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য পদার্থ।

সরেজমিন অনুসন্ধানে এ দৃশ্য অবলোকন করা হয়। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য পরিবেশ দুষনে হুমকি হয়ে দাড়িয়েছে বলে স্হানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।

যত্রতত্র বর্জ্য ফেলে পরিবেশ দুষনের বিষয়ে কোম্পানীর প্রধান একজন দায়িত্ব শীল কর্মকর্তার মুঠোফোনে কথা বললে তিনি সংশ্লিষ্ট অফিসের ব্যবস্হাপকের সাথে কথা বলতে পরামর্শ দেন।

নতুন বাজারে অবস্থিত ওমেরা সিলিন্ডার কোম্পানীর ব্যবস্হাপক উৎপল চন্দ্র এর সাথে নং মুঠোফোনে বর্জ্য দুষনের বিষয়ে কথা বললে তিনি বলেন আমাদের কোম্পানীর বর্জ্য আমাদের জায়গায় ফেলি। এতে দূষণের কি আছে। কোম্পানীতে ইটিপি চালু প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ইটিপি চালু নেই। ইটিপি চালুর দরকারও নেই।

একটি স্বনামধন্য কোম্পানীর দায়িত্বশীল কর্মকর্তার ঔদ্ধত্যপুর্ন কথাবার্তা এলাকার পরিবেশ দুষনে হুমকি স্বরূপ। এ কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Share





Related News

Comments are Closed