Main Menu

জাবিতে চাপাইনবাবগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়স্থ (জাবি) চাপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সাদিকুল শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. সোহেল রানা।

এসময় তিনি বলেন, ‘জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে আমরা কাজ করি। আমাদের যোগাযোগ যত সুদৃঢ় হবে কাজগুলো তত সহজ হবে। তাই জেলা সমিতির বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন ও অংশগ্রহণ খুব জরুরি।’

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আইবিএ’র অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, ‘জেলা সমিতির প্রতি আমার টান কাজ করে। তাই শত ব্যস্ততার মধ্যে থেকেও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকি।’

এসময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাপাইনবাবগঞ্জ জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed