Main Menu

সিলেটে গা‌ছের ডাল কাট‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃ‌ষ্টে যুব‌কের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে গোটাটিকর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিবলু আহমদের (২৫) গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। বর্তমানে সে সিলেটের দক্ষিণ সুরমায় বসবাস করছে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিবলু আহমদ সিলেটে থাকতেন এবং শ্রমিকের কাজ করতেন। বেলা ১১টার দিকে গোটাটিকর এলাকায় বিদ্যুতের লাইনের উপর থাকা গাছের ডাল কাটতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ওসি আরও বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ, বিদ্যুৎ বিভাগের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিবলুকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য শিবলুর দেহ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed