গোলাপগঞ্জে স্কুলছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ১২ বছরের এক স্কুলছাত্রকে বলাৎকারের অভিযোগে ছয়ফুল ইসলাম ছফাই (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার পর শুক্রবার রাতে ভিকটিমের দাদা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত আসামী উপজেলার দক্ষিণ ঘোষগাঁও গ্রামের মো: মধু মিয়ার ছেলে ছয়ফুল ইসলাম ছফাইকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামীকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed