বিশ্বনাথে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) উপজেলার টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে। তিনি বিশ্বনাথ সরকারি কলেজের ছাত্রলীগের কর্মী।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে নিহত হয়েছে। তাদের বাড়ির পাশে একটি কাঁচা রাস্তা রয়েছে। রাস্তাটি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ওই রাস্তায় গাড়ি চলাচল স্থানীয়ভাবে বন্ধ করে রাখা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে সুমন নামে একজন পিকআপে করে লাকড়ি নিয়ে ওই রাস্তা দিয়ে আসে, এসময় বাছিত তাকে নিষেধ করে গাড়ি নিয়ে না আসার জন্য। এনিয়ে তর্কাতর্কি শুরু হয় দুজনের মধ্যে। এক পর্যায়ে সুমন বাছিতকে স্টেপ করে।
আহত অবস্থায় আব্দুল বাছিতকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed