কমলগঞ্জে মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা বর্ষবরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করা হয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা কমলগঞ্জ পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে মাধবপুর শিববাজারে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে বাংলা পুঞ্জিকাকে অনুসরণ করে কমলগঞ্জের চা বাগানগুলিতের শুক্রবার (১৫ এপ্রিল) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নব বর্ষকে বরণ করে। তার সাথে হিন্দু ধর্মীয় ব্যবসা প্রতিষ্ঠানে শুক্রবার শুভ হালখাতার মাধ্যমে বর্ষ বরণ করা হয়।
Related News
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More
শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবারRead More



Comments are Closed