কক্সবাজারে বজ্রপাতে দুজনের মৃত্যু, আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে ২ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে হতাহতের এ ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন-আলী আকবর ডেইল তাবালের গ্রামের মৃত আবু জাফরের ছেলে সাহাব উদ্দিন (৬০) ও পটুয়াখালীর গলাচিপা গজালিয়া গ্রামের ছাত্তার হাওলাদারের ছেলে সাহাব উদ্দিন (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দুপুরে আলী আকবর ডেইল তাবালের গ্রামের সাহাব উদ্দিন লবণের বোটে লবণ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন। প্রায় একই সময় কুতুবদিয়া চ্যানেলে বালু পরিবহনের গার্ডে থাকা সাহাব উদ্দিন বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়েন।
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত মেডিকেল অফিসার কামরুল ইসলাম উভয়কেই মৃত ঘোষণা করেন।
অপরদিকে দুপুর ১২টার দিকে বজ্রপাতে বড়ঘোপ জেলে পাড়ার প্রবাস দাশের স্ত্রী সুশিলা (২৬) অজ্ঞান হয়ে পড়েন বলে তার বোন রুমা দাশ জানিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed