Main Menu

দেশে আরো ২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই অপরিবর্তিত আছে।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল), বুধবার (১৩ এপ্রিল) ও মঙ্গলবার (১২ এপ্রিল) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ ছাড়া তার আগের দিন (১১ এপ্রিল) দেশে করোনায় একজনের মৃত্যু হলেও, এর আগে ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ।

এসময়ে নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

 

Share





Related News

Comments are Closed