পঞ্চগড়ে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সূর্য নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৪ এপ্রিল) বিকালে বোদা বাসস্ট্যান্ড এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। সূর্য বোদা পৌরসভার নগরকুমারী এলাকার শুভ দে’র ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সূর্য বৃহস্পতিবার বিকালে পহেলা বৈশাখ উপলক্ষ্যে তার বাবার সঙ্গে মোটরসাইকেল যোগে বেড়াতে যাবার বায়না ধরে । বাবা নতুন মোটর সাইকেল চালক হওয়ায় ছেলের আবদার রাখতে সূর্যকে এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন শুভ দে। পরে তারা বোদা বাস স্ট্যান্ড এলাকায় এলে পঞ্চগড় থেকে ঠাকুরগাঁও গামী একটি ট্রাক দ্রুত গতিতে আসলে মোটরসাইকেল পাশ কাটাতে গেলে রাস্তায় ছিটকে পড়ে সূর্য। এসময় ট্রাকটি সূর্যকে চাপা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed