সুপেয় পানির দাবিতে সিওমেক’র শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্রাবাসে সুপেয় পানি সরবরাহের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের (সিওমেক) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে চৌহাট্টাস্থ শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসের সামনে এ বিক্ষোভ শুরু হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে বালতি, বোতলসহ প্ল্যা-কার্ড হাতে স্লোগান দিতে দেখা গেছে। পরে অধ্যক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা পোষন করে এই বিক্ষোভে অংশ নেয় এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সিওমেক ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে হলে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। গত চারদিন থেকে পানি একেবারে পাচ্ছেন না শিক্ষার্থীরা। তাই বাধ্য হয়ে এই আন্দোলন। যেহেতু অধ্যক্ষ স্যার বলেছেন এক মাসের ভেতরে এই সংকট সমাধান করা হবে তাই অবরোধ তুলে নিচ্ছি।
এ ব্যাপারে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভাইস প্রিন্সিপাল শিশিড় চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হবে।
Related News
মোংলায় চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, সিলেটে গ্রেপ্তার সমির
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের মোংলায় পাঁচ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পলাতক আসামিRead More
মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, মাদকRead More



Comments are Closed